ড. ইউনূসের সফরে রাজনৈতিক নেতাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন রাশেদের

ড. ইউনূসের সফরে রাজনৈতিক নেতাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন রাশেদের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফরে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার মতে, সরকার নিজেদের সুরক্ষার স্বার্থে তাদের সঙ্গে নিয়েছে। সেখানে রাজনৈতিক নেতাদের কোনো কাজ নেই।

সোমবার ( ২২ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ওই পোস্টে রাশেদ খান লেখেন, উপদেষ্টারা প্রটেকশনের জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়েছেন। স্বাভাবিকভাবেই সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করবে। হয়তো গালিগালাজ বা অপদস্ত করার মতো ঘটনাও ঘটতে পারে।

তিনি লেখেন, ইতোমধ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ব্যানার নিয়ে নেমেছে। একইসঙ্গে আওয়ামী লীগও সেখানে রয়েছে। ফলে বিদেশের মাটিতে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে।

তিনি প্রশ্ন তুলেন, যদি রাজনৈতিক প্রতিনিধিরা না যেতেন, তাহলে কি বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা আসতেন? তারা না এলে পরিণতি কী হতো?

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনে করেন, সরকারের উপদেষ্টারা যতই বড় কথা বলুন না কেন, রাজনৈতিক দলগুলোর সমর্থন ও সহযোগিতা ছাড়া তারা টিকে নেই। বরং বৈষম্য দূর করতে এসে এই উপদেষ্টা পরিষদ আরও বৈষম্য তৈরি করেছে।

স্ট্যাটাসের শেষে তিনি প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর সফল ও সার্থক হওয়ার কামনা করেন।

জেপিআই/কেএইচকে/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin