ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে

ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে

ডাক বিভাগের বেদখল সম্পদ দ্রুতই পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ডাক বিভাগের সভাকক্ষে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর আমরা ডাক বিভাগের মোট সম্পদ এবং বেদখল সম্পদের তালিকা প্রস্তুত করেছি। খুব শিগগিরই বিভাগীয় কমিশনার ও ডিসিদের সমন্বয়ে বেদখল সম্পদ পুনরুদ্ধারের কার্যক্রম শুরু করা হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান ঠিকানা ব্যবস্থাপনা কাঠামো ডিজিটাল অর্থনীতির উপযোগী নয়। তাই বেসরকারি কুরিয়ার সার্ভিসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অ্যাড্রেস ম্যানেজমেন্টকে ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে এরিয়া কোড, স্ট্রিট কোড ও হাউস কোড সমন্বিত থাকবে এবং ঠিকানার সঙ্গে জিও-ফেন্সিং যুক্ত করা হবে।’

তিনি বলেন, ‘যেহেতু ঠিকানা ব্যবস্থাপনার সঙ্গে নাগরিকদের ব্যক্তিগত তথ্য জড়িত, তাই ডাক ও কুরিয়ার আইন হালনাগাদ করে নিরাপত্তা নিশ্চিত করা হবে। আশা করছি, আগামী নভেম্বরের মধ্যেই সংশোধিত আইন মন্ত্রিপরিষদে উপস্থাপন করা সম্ভব হবে।’

বর্তমানে মেইল ও পার্সেল ট্র্যাকিং সিস্টেমের আওতায় প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ পণ্য ট্র্যাক করা সম্ভব হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এই ট্র্যাকিং সিস্টেমকে আরও নির্ভরযোগ্য করতে ম্যানেজমেন্ট সফটওয়্যারের মান উন্নয়নের কাজ শুরু হয়েছে। এতে করে ট্র্যাকিং প্রক্রিয়া প্রায় শতভাগ কার্যকর হবে।’

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin