ডাকসুর প্রথম সভা: সিনেট সদস্য হচ্ছেন ভিপি-জিএসসহ ৫ জন

ডাকসুর প্রথম সভা: সিনেট সদস্য হচ্ছেন ভিপি-জিএসসহ ৫ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচিত ডাকসু প্রতিনিধিদের মধ্যে থেকে সিনেট সদস্য হিসেবে ৫ জনকে নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়সংলগ্ন লাউঞ্জে কার্যনির্বহী কমিটির এই প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে ৫ জন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে। তারা হলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খান, সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন্নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।

এ বিষয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘আমরা যারা নির্বাচিত হয়েছি, আমরা সবাই শিক্ষার্থীদের প্রতিনিধি। শিক্ষার্থীদের দায়িত্ব হলো আমাদের প্রশ্ন করা, আর আমাদের কাজ হলো দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা। আমরা অঙ্গীকার করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থী তাদের যেকোনো সমস্যা আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন। প্রতিটি সমস্যার মুখোমুখি হতে আমরা প্রস্তুত।’

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে সাবেকদের থেকে পরামর্শ নিয়েছি। আগামী দিনে শিক্ষার্থীদের কাছেও যাবো, তাদের মতামত শুনবো এবং নোট নেবো। খুব শিগগিরই আমাদের বিস্তারিত পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরবো। এই মাসে কী কী কাজ করছি, তার পূর্ণাঙ্গ রূপরেখাও জানিয়ে দেবো।’

জিএস এস এম ফরহাদ বলেন, ‘নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে থেকে ৫ জনকে সিনিটে পাঠানোর ব্যাপারে আলাপ করেছি। আমাদের যে সিদ্ধান্ত হয়েছে তা গ্যাজেট আকারে প্রকাশিত হবে।’

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin