দাম কমে স্বর্ণের ভরি ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা

দাম কমে স্বর্ণের ভরি ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৪৮১ টাকা কমেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৮১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৮ হাজার ১৫২  টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪০০ টাকা বাড়িয়ে এক লাখ ৭৯ হাজার ৬০২ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২০২ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৫৩ হাজার ১৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের এক হাজার ২৬ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৭ হাজার ৬৭৪ টাকা।

এদিকে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৮১১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার ৬৮৩ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার ২৯৮ টাকা সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর বাজুস জানায়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম তিন হাজার ৬৮৬ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৮৯ হাজার ৬৩৩ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার ৪৯৯ টাকা বাড়িয়ে এক লাখ ৮১ হাজার দুই টাকা নির্ধারণ করা হয়।

আর ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৯৯৮ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৫৫ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দুই হাজার ৫৫৪ টাকা বাড়িয়ে দাম এক লাখ ২৮ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর এই দাম কার্যকর ছিল।

এর আগে ১০ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম তিন হাজার ১৩৫ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা নির্ধারণ করা হয়।

জিসিজি/আরএইচ  

Comments

0 total

Be the first to comment.

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্ম...

Oct 06, 2025
জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা  Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা 

দুর্ঘটনা এড়াতে সড়কের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত ধরনের পরিবহন সংযোজনের তাগিদ দিয়েছেন বাণিজ্য উপ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin