দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার

দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতায় হত্যার ঘটনায় করা মামলায় দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) গভীর রাতে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, সুমনের নামে বৈষম্যবিরোধী আন্দোলনে রিফাত ও বাবু হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর সোমবার (৬ অক্টোবর) সকালে সুমনকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin