দায়িত্বে অবহেলা: মোহাম্মদপুর জোনের এসিসহ ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

দায়িত্বে অবহেলা: মোহাম্মদপুর জোনের এসিসহ ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসানসহ ৩ কর্মকর্তাকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।

অপর দুই কর্মকর্তা হলেন মোহাম্মদপুর জোনের পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপারেশন) এস এন নজরুল ইসলাম থানা পরিদর্শনে এসে এই ৩ কর্মকর্তাকে প্রত্যাহারের আদেশ দেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন ঝটিকা মিছিল করতে না পারেন, সেজন্য শুক্রবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তাদের মাঠে বিশেষ অভিযানে থাকতে বলা হয়েছিল। তবে, বিকেল সাড়ে ৩টার দিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম মোহাম্মদপুর থানায় গিয়ে দেখেন, মাঠে না গিয়ে কয়েক কর্মকর্তা থানায় অবস্থান করছেন। এরপরই তাদেরকে ডিউটি থেকে প্রত্যাহার করা হয়।

এদিকে, যে এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করবে, সেই এলাকার কর্মকর্তাদের শাস্তি পেতে হবে— গত সপ্তাহে ডিএমপি কমিশনার থেকে এমন বার্তা আসার পর মাঠে তৎপরতা বাড়িয়েছেন পুলিশ সদস্যরা।

উল্লেখ্য, প্রত্যাহার হওয়া এসি মেহেদী হাসানকে সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

/এমএন

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin