দেখে নিন এশিয়া কাপ সুপার ফোরের পূর্ণাঙ্গ সূচি

দেখে নিন এশিয়া কাপ সুপার ফোরের পূর্ণাঙ্গ সূচি

আজ শুক্রবার ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপের গ্রুপপর্বে শেষ ম্যাচ। মুখোমুখি হচ্ছে ভারত আর ওমান। তবে এই ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা। এরই মধ্যে সুপার ফোরের চার দল চূড়ান্ত হয়ে গেছে।

‘এ’ গ্রুপ থেকে উঠেছে ভারত আর পাকিস্তান। ‘বি’ গ্রুপ থেকে নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ। সুপার ফোরে চার দল একে অপরের বিপক্ষে খেলবে। অর্থাৎ প্রতি দল পাবে তিনটি করে ম্যাচ।

সুপার ফোরের চার দলের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল উঠবে ফাইনালে। ফাইনাল দুবাইয়ে ২৮ সেপ্টেম্বর।

এক নজরে সুপার ফোরের সূচি২০ সেপ্টেম্বর: বাংলাদেশ-শ্রীলঙ্কা (দুবাই)২১ সেপ্টেম্বর: ভারত-পাকিস্তান (দুবাই)২৩ সেপ্টেম্বর: পাকিস্তান-শ্রীলঙ্কা (আবুধাবি)২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ-ভারত (দুবাই)২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ-পাকিস্তান (দুবাই)২৬ সেপ্টেম্বর: ভারত-শ্রীলঙ্কা (দুবাই)

ফাইনাল২৮ সেপ্টেম্বর (দুবাই)

*সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

এমএমআর/এএসএম

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin