ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৫

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৫

বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ বছর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১৭ জন। গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭১৫ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৪০৪ জনে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় যে দুইজন মারা গেছেন তাদের একজন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে, একজন মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারা দুইজনই নারী; বয়স ছিল যথাক্রমে ৬০ ও ২৭ বছর।

স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে বলা হয়, ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৫৫ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এছাড়া ঢাকা বিভাগে ১৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭০ জন, খুলনা বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, রংপুর বিভাগে ১০ জন এবং বরিশাল বিভাগে ১৩১ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৫২০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৫৯ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৬১ জন চিকিৎসা নিচ্ছেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin