ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১

ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৭৮১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।    

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন রয়েছেন।

২৪ ঘণ্টায় ৭৯৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৫০ হাজার ২০৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।      

চলতি বছরের ৯ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৮৮৫ জন। এর মধ্যে ৬১ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ২২৪ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

আরকেআর/এইচএ/

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin