দেশব্যাপী পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত

দেশব্যাপী পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদপ্তর দেশব্যাপী বিশেষ মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। এ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (১৭ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন জেলায় পলিথিন, শব্দদূষণ, কালো ধোঁয়া, বায়ুদূষণ এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

বুধবার মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন বগুড়া, শরীয়তপুর ও ঢাকা মহানগরের চকবাজার, ইমামগঞ্জ, ছোট কাটরাঘাট ও সোয়ারিঘাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয় ও সরবরাহের বিরুদ্ধে ৩টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এতে ২টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় এবং ১ হাজার ৫২৮ কেজি পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি জনগণকে পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করতে লিফলেট বিতরণ করা হয়।

এছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণে নোয়াখালী, রাজবাড়ী ও সিরাজগঞ্জ জেলায় ৩টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৫টি মামলায় মোট ৫ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয় এবং ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ সময় চালকদের সতর্ক করা হয়।

যানবাহনের অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন রোধে মানিকগঞ্জ ও ঢাকার গুলশান এলাকায় ২টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এতে ৯টি মামলার মাধ্যমে ২৫ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয় এবং পরিবহন চালকদের সতর্ক করা হয়।

ঢাকার হাতিরপুল ও ধানমন্ডি এলাকায় নির্মাণ সামগ্রীর কারণে বায়ুদূষণের দায়ে ১টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এতে ২টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী শরীয়তপুর জেলায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ১টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া, নারায়ণগঞ্জ জেলায় পরিচালিত এক এনফোর্সমেন্ট অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুসারে অবৈধভাবে পরিচালিত একটি প্রতিষ্ঠানের সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং উৎপাদন কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনগণের স্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin