দেশে এলো সন্দ্বীপের ৭ প্রবাসীর লাশ, একসঙ্গে জানাজার আয়োজন

দেশে এলো সন্দ্বীপের ৭ প্রবাসীর লাশ, একসঙ্গে জানাজার আয়োজন

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সোয়া ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে লাশগুলো পৌঁছায়। রাত ৯টা ২০ মিনিটে নিহত প্রবাসীদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সাত ওমানপ্রবাসী সাগরে মাছ শিকারের কাজ করতেন। তারা হলেন আমিন মাঝি (৫০), মো. সাহাবুদ্দিন (২৮), মো. বাবলু (২৮), মো. রকি (২৭), মো. আরজু (২৬), মো. জুয়েল (২৮) ও মোশারফ হোসেন রনি (২৬)।

গত ৮ অক্টোবর ওমানের ধুকুম প্রদেশের সিদরা এলাকায় ওই সাত প্রবাসীকে বহনকারী গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে সাত জন নিহত হন।

নিহত আমিন মাঝির ভাই আলী আজগর জানান, তারা চট্টগ্রাম বিমানবন্দর থেকে লাশ বুঝে পেয়েছেন। রবিবার সকালে লাশ নিয়ে সন্দ্বীপের উদ্দেশে রওনা হবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৯টা ১৫ মিনিটে এনাম নাহার মোড়সংলগ্ন পূর্ব সন্দ্বীপ উচ্চবিদ্যালয় মাঠে সাত প্রবাসীর জানাজার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। 

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, ‘সাত জন রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু সন্দ্বীপবাসীকে শোকাহত করেছে। যাতে আশপাশের সব মানুষ জানাজায় অংশ নিতে পারে, সেজন্য একসঙ্গে সাত প্রবাসীর জানাজার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।’

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin