দেশে ফিরেছেন নুরুল হক

দেশে ফিরেছেন নুরুল হক

সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

রাশেদ খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরে নামেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। এরপর বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে বিপুলসংখ্যক নেতা-কর্মী তাঁকে স্বাগত জানান। পরে গাড়িতে করে তিনি বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান। সেখানে তাঁকে দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে গত ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। সেখানে তিনি ১২ দিন অবস্থান করেছেন। এ সময় তাঁর শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা করানো হয়।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন বলে দাবি করেন দলটির নেতাকর্মীরা। গুরুতর আহত অবস্থায় নুরুল হককে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে সেদিন রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১৮ দিনের চিকিৎসা শেষে বাসায় ফেরেন নুর। এরপর ২২ গত সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin