দেশে ফিরলেন দুই সন্তানসহ ভারতে আটক থাকা নারী

দেশে ফিরলেন দুই সন্তানসহ ভারতে আটক থাকা নারী

দীর্ঘদিন ভারতে আটক থাকার পর মুক্তি পেয়ে দুই সন্তান নিয়ে দেশে ফিরেছেন রাজিয়া আক্তার নামে এক বাংলাদেশি নারী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

সেখানে মা-বাবাসহ স্বজনদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন রাজিয়া আক্তার। তিনি জানান, বিয়ের পরই স্বামীর সাথে ভারতে যান তিনি। সেখানেই জন্ম হয় তার প্রথম সন্তান মাজেদার। করোনা সময়ে দেশে ফিরে আসেন রাজিয়া।

এরপর দালালের মাধ্যমে আবার যান ভারতে। সেখানে জন্ম নেয় তার দ্বিতীয় সন্তান রাব্বি। স্বামী সন্তান নিয়ে ভালই কাটছিলো তাদের দিন।

রাজিয়া আরও জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে বাংলাদেশিদের ওপর দমনপীড়ন শুরু হয়। স্বামী সন্তানসহ আটক করা হয় তাদের।

বলেন, দীর্ঘদিন পর দেশে ফিরতে পারলেও তার স্বামী এখন আটক আছেন ভারতের বেঙ্গালুরুতে।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin