দেশে প্রতি ৫ মৃত্যুর একজন হৃদরোগে

দেশে প্রতি ৫ মৃত্যুর একজন হৃদরোগে

দেশে প্রতি ৫ মৃত্যুর একটি হৃদরোগজনিত বলে জানিয়েছেন অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। তামাক এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখে বলেও জানান তিনি। বিশ্ব হার্ট দিবস পালন উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অডিটোরিয়ামে আয়োজিত গণমুখী সেমিনারে এ কথা বলেন তিনি।

‘প্রতিটি হৃৎস্পন্দনই জীবন’ প্রতিপাদ্যে আজ বিশ্ব হার্ট দিবস পালন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। দিনব্যাপী কর্মসূচিতে ছিল র‌্যালি, সেমিনার, বিনামূল্যে হৃদরোগ নির্ণয় ক্যাম্প এবং দেশব্যাপী জনসচেতনতা কার্যক্রম।

মিরপুরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে শুরু হওয়া র‌্যালি শেষে ফাউন্ডেশনের অডিটোরিয়ামে আয়োজিত গণমুখী সেমিনারে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

জীবনাচরণে পরিবর্তন জরুরি: প্রধান অতিথির মতে, অসংক্রামক রোগের প্রকোপ কমাতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তামাক নিয়ন্ত্রণ: মূল প্রবন্ধে অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী উল্লেখ করেন, বাংলাদেশে প্রতি পাঁচটি মৃত্যুর একটি হৃদরোগজনিত এবং তামাক এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। তাই বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধন ও বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

গবেষণা ও সচেতনতা: ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক জানান, গবেষণা, অ্যাডভোকেসি ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে সরকারকে সহায়তা করছে ফাউন্ডেশন।

নিয়মিত রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরল পরীক্ষা করা।ধূমপান ও তামাকজাত দ্রব্য থেকে সম্পূর্ণ বিরত থাকা।প্রতিদিন অন্তত ৩০ মিনিট শারীরিক ব্যায়াম করা।তেলে ভাজা, নোনতা ও প্রক্রিয়াজাত খাবার কমিয়ে শাকসবজি, ফলমূল ও মাছ খাওয়া।মানসিক চাপ নিয়ন্ত্রণে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নেওয়া।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড় শতাধিক চিকিৎসক বৈজ্ঞানিক সেমিনারে অংশ নেন। পাশাপাশি সারাদেশে আয়োজিত হয় বিনামূল্যে হৃদরোগ নির্ণয় ক্যাম্প, পোস্টার ও লিফলেট বিতরণ কার্যক্রম। রাজধানীর বাইরেও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ৪৫টি অধিভুক্ত সমিতি বিভিন্ন স্থানে দিবসটি পালন করে।

এসইউজে/এমআইএইচএস/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin