‘দেশে শিশু সংগঠনগুলোর কার্যক্রম সংকুচিত হচ্ছে’

‘দেশে শিশু সংগঠনগুলোর কার্যক্রম সংকুচিত হচ্ছে’

দেশে শিশু সংগঠনগুলোর কার্যক্রম সংকুচিত হয়ে আসছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। রবিবার (৫ অক্টোবর) রাজধানী ঢাকার সেগুনবাগিচায় শিশু-কিশোর সংগঠন কচি-কাঁচার মেলার ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, আমাদের দেশে কচি-কাঁচার মেলার অনেক শিশু সংগঠন প্রসার লাভ করেছিল। ধীরে ধীরে সেগুলোর কার্যক্রম সংকুচিত হয়ে আসছে; যা এ জাতির জন্য উদ্বেগের। কিন্তু কচি-কাঁচার মেলা আমাদের শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। এ জন্য তারা প্রশংসার দাবিদার।

ভবিষ্যতেও শিশু সংগঠনগুলোকে তাদের কার্যযক্রমের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, একটি সুন্দর দেশ ও সমাজ গঠনে মানবিক গুণসম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে। মানুষের ব্যক্তিত্বের বিকাশের জন্য মননশীলতার বিকাশ গুরুত্বপূর্ণ। কারণ সুকুমার বৃত্তির বিকাশের মাধ্যমে মানুষের প্রতি মমত্ববোধ, প্রকৃতির প্রতি মমত্ববোধ, ঔচিত্যবোধ প্রভৃতি জাগ্রত হয়।

কেন্দ্রিয় কচি-কাঁচার মেলার শিশু সদস্য জায়ান অ্যাডাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ ও কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি খোন্দকার মো. আসাদুজ্জামান বক্তব্য রাখেন।

Comments

0 total

Be the first to comment.

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ BanglaTribune | শিক্ষা

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ

রাজধানীর সাত সরকারি কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এবার উদ্বেগ জানিয়েছে...

Sep 23, 2025

More from this User

View all posts by admin