দেশের জন্য প্রাণ উৎসর্গ, দেখা হলো না সন্তানের মুখ

দেশের জন্য প্রাণ উৎসর্গ, দেখা হলো না সন্তানের মুখ

টঙ্গীর কেমিক্যাল গোডাউনের ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন উৎসর্গ করা ফায়ার ফাইটার মো. নুরুল হুদার পরিবারে জন্ম নিল নতুন প্রাণ।

বাবার মৃত্যুর ১২ দিন পর আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা ৩০ ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেয় তার পুত্র সন্তান। কিন্তু এই সন্তান পৃথিবীর আলো দেখলেও দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা বাবাকে কখনোই দেখতে পাবে না আর।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর বিকেল ৩টা ৪৫ মিনিটে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নি নির্বাপণে নিয়োজিত হয়ে গুরুতর দগ্ধ হন ফায়ারফাইটার নুরুল হুদা। পরে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাঁকে। দীর্ঘ লড়াইয়ের পর ২৪ সেপ্টেম্বর বিকেল ২টা ৪০ ঘটিকায় সেখানেই মৃত্যুবরণ করেন এই অগ্নিযোদ্ধা।

এ ঘটনায় আরও ফায়ারফাইটার শামীম আহমেদ ও ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈমও মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, ফায়ার ফাইটার মো. নুরুল হুদা ১৯৮৭ সালের ২১ জুলাই ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ধামাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফায়ারফাইটার হিসেবে চাকরিতে যোগদান করেন। সদ্যোজাত পুত্র সন্তান ছাড়াও নুরুল হুদার ১০ বছরের ১টি কন্যা এবং ৩ বছরের ১টি পুত্র সন্তান রয়েছে।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin