দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি

দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির শীর্ষ নেতারা।  

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এ ছাড়া ব্যবসায়ীদের প্রতিনিধিদলে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে ১১ জন বিশিষ্ট ব্যবসায়ী এই বৈঠকে উপস্থিত রয়েছেন বলেও জানা গেছে।

এসবিডব্লিউ/আরবি  

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin