ঢাবি শিক্ষার্থী নাফিসের মৃত্যুতে উপাচার্যের শোক

ঢাবি শিক্ষার্থী নাফিসের মৃত্যুতে উপাচার্যের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নাফিস খন্দকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। নাফিস খন্দকার ঢাবির নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করেন তিনি।

উপাচার্য বলেন, নাফিস খন্দকারের মৃত্যুতে দেশ একজন অমিত সম্ভাবনাময় তরুণকে হারালো। এ ধরনের মৃত্যু একটি পরিবার তথা জাতির জন্য অত্যন্ত দুঃখ ও বেদনার। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন

মরহুমের জানাজার নামাজ আজ বাদ মাগরিব কার্জন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এর আগে ঢাবি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১২তম ব্যাচের শিক্ষার্থী নাফিস খন্দকার রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাবার নাম গোলাম মাওলা এবং মায়ের নাম ইয়াসমিন বেগম। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার রূপনগরে।

এফএআর/এমএএইচ/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin