ঢাবির শিক্ষিকা মোনামির মামলা তদন্তের নির্দেশ

ঢাবির শিক্ষিকা মোনামির মামলা তদন্তের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভুইয়া মোনামির ছবি বিকৃত করে ফেসবুক পোস্টের অভিযোগে করা মামলাটি সংশ্লিষ্ট শাহবাগ থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত মামলার এজাহার গ্রহণ করে এ আদেশ দেন।

এর আগে সোমবার (৩ নভেম্বর) শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন ভুক্তভোগী শিক্ষিকা মোনামী।

মামলায় মোনামী অভিযোগ করেছেন, তার একটি ছবি বিকৃতভাবে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে, যা তার সম্মানহানি করেছে এবং মানসিক কষ্ট দিয়েছে।

এ মামলায় আসামিরা হলেন—সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার, লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এবং জনৈক আশফাক হোসাইন ইভান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, কয়েক দিন ধরে বিভিন্ন ফেসবুক আইডি থেকে ক্রমাগত ভুক্তভোগী মোনামীর ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা হয় এবং তাকে নিয়ে কুরুচিপূর্ণ, মানহানিকর মন্তব্য করা হয়।

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin