মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দুইটি পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজংয়ের খানবাড়ি ও শ্রীনগরের দোগাছি এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
জানা গেছে, মুন্সীগঞ্জের শ্রীনগরে দোগাছি এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত হন। অন্যদিকে, লৌহজং উপজেলার খানবাড়ি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আরেক পথচারী নিহত হন।
তাৎক্ষণিকভাবে নিহত দুইজন পুরুষের নাম পরিচয় জানা যায়নি।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম মাহমুদুল হক এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। তাদের মরদেহ ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তাদের নাম পরিচয় জানার জন্য পিবিআইকে খবর পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্সটি পুলিশ আটক করেছে। মোটরসাইকেল চালক পালিয়ে গেছে।
এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।