ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ জরুরি সভা

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ জরুরি সভা

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) সমমনা ৮ দলের সমাবেশ বাস্তবায়নে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট শাখার নেতাদের দিকনির্দেশনা দেওয়া হয়।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মহানগরী দক্ষিণ কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।

উপস্থিত ছিলেন  ঢাকা মহানগরী দক্ষিণের আরেক নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে মোহাম্মদ কামাল হোসেন, ড. আব্দুল মান্নান, মুহাম্মদ শামছুর রহমানসহ মহানগরীর কর্মপরিষদের সদস্যরা। এছাড়া মহানগরীর সব থানা ও বিভাগীয় নেতারা।

সমমনা ৮টি দল হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

যুগপৎ আন্দোলনের পাঁচ দফা দাবিগুলো হলো— জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট, আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে/উচ্চকক্ষে পিআর পদ্ধতি, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin