ঢাকা রেলওয়ের স্টিল গ্রেডিং চুরির ঘটনায় শিশুসহ গ্রেফতার ৮

ঢাকা রেলওয়ের স্টিল গ্রেডিং চুরির ঘটনায় শিশুসহ গ্রেফতার ৮

ঢাকা রেলওয়ে কর্তৃপক্ষের স্টিল গ্রেডিং চুরির মামলায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আটজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১০ রাজধানীর পোস্তগোলা, দক্ষিণ কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জের সিরাজদিখান ও আব্দুল্লাহপুর বাজার এলাকায় অভিযান চালায়।

গ্রেফতার আটজন হলেন- মো. মোরসালিন (৪৫), মোহাম্মদ আলী (৪০), উজ্জ্বল (৩০), মো. জিয়া (৪৫), মো. লুৎফর মাদবর (৪০) এবং আরও তিন শিশু।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গত ২৯ আগস্ট ভোরে জুরাইন রেলগেট থেকে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকা কি-ম্যান বাদশা মিয়া রেললাইনের ৫ নম্বর ব্রিজের পাশে কয়েকজনকে রেলওয়ের স্টিল গ্রেডিং সিএনজিতে তুলতে দেখে ফেলেন। উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ৩০ আগস্ট ঢাকা রেলওয়ে থানায় চুরির মামলা দায়ের করা হয়।

র‌্যাব জানিয়েছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রেলওয়ের সম্পদ চুরির সঙ্গে জড়িত। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin