ঢাকাসহ সারা দেশে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮০৯

ঢাকাসহ সারা দেশে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮০৯

ঢাকাসহ সারা দেশে ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১ হাজার ৮০৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের বার্তায় বলা হয়, গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এজাহারভুক্ত ও গ্রেপ্তারি পরোয়ানার ১ হাজার ২৮১ জনকে এবং অন্যান্য অপরাধের অভিযোগে ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি দেশি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি দেশি পিস্তল, চারটি গুলি, চারটি বার্মিজ চাকু ও একটি রাবার গুলি উদ্ধার করা হয়।

এর আগের ২৪ ঘণ্টায় সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পুলিশ ঢাকাসহ সারা দেশে অভিযান চালিয়ে ১ হাজার ৮১৫ জনকে গ্রেপ্তার করে।

Comments

0 total

Be the first to comment.

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার Prothomalo | অপরাধ

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার

বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিমকে (৫৫) সন্দেহভ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin