ঢাকাসহ সারা দেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬৪৪

ঢাকাসহ সারা দেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬৪৪

ঢাকাসহ সারা দেশে পুলিশ গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১ হাজার ৬৪৪ জনকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর এক খুদে বার্তায় এই তথ্য জানিয়েছে।

খুদে বার্তায় বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বুধবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে চালানো অভিযানে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ হাজার ৮৭ জন ও বিভিন্ন অপরাধে ৫৫৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পিস্তলসহ তিনটি আগ্নেয়াস্ত্র, রাইফেলের দুটি গুলি, একটি গুলির খোসা, চারটি ককটেল, দুটি রাম দা ও একটি ইস্পাতের পাইপ উদ্ধার করা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার Prothomalo | অপরাধ

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার

বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিমকে (৫৫) সন্দেহভ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin