ঢাকায় এসে কী বললেন হামজা চৌধুরী

ঢাকায় এসে কী বললেন হামজা চৌধুরী

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ৯ অক্টোবর হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে আজ সোমবার ঢাকায় এসেছেন হামজা চৌধুরী। বিমানবন্দরে নেমেই উপস্থিত সাংবাদিকদের দিকে হাতও নাড়ান। পরবর্তীতে এক ভিডিও বার্তায় হংকং ম্যাচের আগে সবার কাছ থেকে সমর্থন চেয়েছেন। 

গতকাল বাংলাদেশ সময় রাতে ইংল্যান্ড থেকে রওনা হয়ে আজ সকাল ১১ টার দিকে দেশে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা।

ভিডিওবার্তায় হামজা বলেছেন, ‘আসসালামু আলাইকুম। ইনশাহআল্লাহ আমরা সফল হবো। ৯ তারিখ হংকংয়ের সাথে খেলতে নামবো। ইনশাহআল্লাহ সবাই আমাদের সমর্থন দেবেন।’

সোমবার ঢাকায় এসেই বিকালে অনুশীলনে নামার কথা  হামজার। আগের দিন জাতীয় স্টেডিয়ামে দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা বলেছিলেন,‘হামজা কাল সকালেই আসছে। সব ঠিক থাকলে তিনটি অনুশীলন সেশন করবে আমাদের সঙ্গে।’ 

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামী ৯ অক্টোবর। সেক্ষেত্রে দলের অনুশীলন সেশনও বাকি আছে তিনটি।

 

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin