ঢাকায় ল্যাবরেটরি ডায়াগনস্টিকের অগ্রগতি নিয়ে সেমিনার অনুষ্ঠিত

ঢাকায় ল্যাবরেটরি ডায়াগনস্টিকের অগ্রগতি নিয়ে সেমিনার অনুষ্ঠিত

মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেড ও অ্যাবটের সহযোগিতায় “অ্যাডভান্সমেন্টস ইন ল্যাবরেটরি ডায়াগনস্টিকস–ক্লিনিক্যাল অ্যান্ড ডিজিটাল” শীর্ষক এক সেমিনার আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর উত্তরার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই সেমিনার আয়োজন করা হয়। শুক্রবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নিজামউদ্দিন হাসান রশীদ। মেডিপ্যাকের লক্ষ্য ও দেশে উন্নত ও আধুনিক ডায়াগনস্টিক হেলথকেয়ার সেবার প্রসারে তাদের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি।

সায়েন্টিফিক সেশনগুলোতে অ্যাবট ইন্ডিয়া এবং অ্যাবট এপ্যাকের পক্ষ থেকে বক্তারা ল্যাবরেটরি মেডিসিনের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে বিশেষজ্ঞ মতামত উপস্থাপন করেন।

অ্যাবট ইন্ডিয়ার সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার (ক্লিনিক্যাল এক্সিলেন্স) মিসেস সুমিতা নায়েক “ইমার্জিং বায়োমার্কার্স ইন অনকোলজি” বিষয়ে বক্তব্য রাখেন, যেখানে ক্যানসার ডায়াগনস্টিকসে বায়ো মার্কারের ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরা হয়।

অ্যাবট ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল ডিরেক্টর ডা. টিনা জুবিন “ক্লিনিক্যাল ইউটিলিটি অব হাই-সেন্সিটিভ ট্রোপোনিন আই ইন ডায়াগনোসিস অ্যান্ড বিয়ন্ড” এবং “নভেল বায়োমার্কার্স ফর মাইল্ড ট্রমাটিক ব্রেন ইনজুরি” নিয়ে উপস্থাপন করেন। তার আলোচনায় নতুন ডায়াগনস্টিক পদ্ধতির মাধ্যমে কীভাবে রোগ নির্ণয়ের নির্ভুলতা ও রোগীর সেবার মান উন্নত করা যায়—তা তুলে ধরেন তিনি।

সমাপনী সেশনটি পরিচালনা করেন অ্যাবট এপ্যাকের ডিজিটাল হেলথ সলিউশনস অ্যান্ড সিস্টেমসের মার্কেটিং ম্যানেজার সিহি পার্ক। তিনি  “অপ্টিমাইজিং ল্যাব অপারেশনস উইথ ডিজিটাল হেলথ সলিউশনস” বিষয়ে আলোচনা করেন, যেখানে ল্যাবরেটরির কার্যক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণে ডিজিটাল ট্রান্সফরমেশনের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শেষে মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. শামসুদ্দিন জিয়া সব অংশগ্রহণকারী, বক্তা ও অংশীদারদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সার্থকতা ও আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির মাধ্যমে দেশে উন্নত চিকিৎসা সেবায় মেডিপ্যাকের অবিচল প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

আনুষ্ঠানিক শেষে নেটওয়ার্কিং ডিনারের আয়োজন রাখা হয়। এতে অংশগ্রহণকারীরা একে-অপরের সঙ্গে মতবিনিময় করেন এবং চিকিৎসাখাতে সংশ্লিষ্টরা নিজেদের মধ্যে পেশাগত সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করার সুযোগ পান।

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ BanglaTribune | রাজধানী

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১...

Sep 13, 2025

More from this User

View all posts by admin