ঢাকায় নেওয়ার পথে খুলনা কারাগারের হাজতির মৃত্যু

ঢাকায় নেওয়ার পথে খুলনা কারাগারের হাজতির মৃত্যু

খুলনা জেলা কারাগারের হাজতি জয়নাল আবেদীন জনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ঢাকায় নেওয়ার পথে শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

জয়নাল আবেদীন নগরীর পূর্ব বানিয়া খামারের আশরাফ হোসেনের ছেলে। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন। তিনি বলেন, ‌‘বুকে ব্যথা অনুভব হলে জয়নাল আবেদীনকে চিকিৎসার জন্য বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে কারাগার থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসকরা তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পরামর্শ দেন। সব প্রস্তুতি সম্পন্ন করে শুক্রবার রাতে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় পুলিশ।’

তিনি আরও জানান, গত ৮ আগস্ট মহানগরীর সদর থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে। তার মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত সেখানেই হবে। এরপর তার পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Comments

0 total

Be the first to comment.

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি BanglaTribune | খুলনা বিভাগ

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় অনির্দিষ্টকাল...

Oct 04, 2025
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের BanglaTribune | খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্...

Sep 15, 2025

More from this User

View all posts by admin