ঢাকায় যাত্রীবাহী বাস থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

ঢাকায় যাত্রীবাহী বাস থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

রাজধানী ঢাকার মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। পরে তাদের এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. পারভেজ মোশারফ (২৩) ও মো. মেজবাহ উদ্দিন (২১)।

সোমবার (২৪ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিএনসির রমনা সার্কেল। অভিযানের নেতৃত্ব দেন পরিদর্শক জাকির হোসেন।

ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহমেদ জানান, একটি সংঘবদ্ধ চক্র কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে ঢাকার গাবতলীর দিকে আসছে বলে সংবাদ পাওয়া যায়। ওই সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে আসাদগেট ট্রাফিক পুলিশ বক্সের সামনে অবস্থান নেয় রেইডিং টিম।

কিছুক্ষণ পর গাবতলী অভিমুখী সৌদিয়া পরিবহনের বাসটিকে সিগন্যাল দিয়ে থামানো হয়। পরে বাসের বি-৩ এবং বি-৪ সিটে বসা দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে তল্লাশি চালানো হয়। এ সময় ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে দুই যাত্রীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার ও সরবরাহে জড়িত। কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।

এই ঘটনায় পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin