ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন নাহিদ ইসলাম

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন নাহিদ ইসলাম

শারদীয় দুর্গাপূজা-১৪৩২ উদযাপন উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার ২৮ (সেপ্টেম্বর) সন্ধায় তিনি  ঢাকেশ্বরী মন্দির আসেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে সব সম্প্রদায়ের প্রার্থীর অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি। হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে পূজা উৎসব উদযাপন করতে পারে সেজন্য সরকারকে অনুরোধ জানাই। প্রতিটি পুজামণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে এনসিপির নেতাকর্মীরা।  

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অনেক দাবি রয়েছে। আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই তাদের দাবিপূরণে সহায়তা করবেন। তাদের সঠিক মর্যাদা  নিশ্চিত করবেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে অনিরাপদ বোধ না করে সরকারকেই তা নিশ্চিত করতে হবে।  

ডিএইচবি/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin