ধানমন্ডি ৩২ নম্বরে ফের বিক্ষোভকারীদের পুলিশের ধাওয়া

ধানমন্ডি ৩২ নম্বরে ফের বিক্ষোভকারীদের পুলিশের ধাওয়া

রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে সড়কের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের ফের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে কলাবাগান মাঠের দিকে নিয়ে যান পুলিশ সদস্যরা। একপর্যায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে। ওই সড়কের আশেপাশের সড়কে দোকানপাট বন্ধ রয়েছে। সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল।

এর আগে, দুপুরের দিকে দুটি এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ধ্বংসাবশেষ পুরোপুরি গুঁড়িয়ে দিতে যায় একদল বিক্ষোভকারী। পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে ঘটনাস্থলে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরা।

দুপুরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হলে বিক্ষোভকরীরা ফের সংঘটিত হয়ে বাড়িটির ভেতরে ঢুকতে যায়। তখন আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে ফের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় কলাবাগান, শুক্রাবাদ ও পান্থপথ রোডের স্কয়ার হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। সন্ধ্যার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও হঠাৎ শুক্রাবাদ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশের তিনটি গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin