ধানমন্ডি রাইফেলস স্কয়ারে ককটেলসহ আটক ১

ধানমন্ডি রাইফেলস স্কয়ারে ককটেলসহ আটক ১

রাজধানীর ধানমন্ডি রাইফেলস স্কয়ারের সামনে চারটি ককটেলসহ একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে একটি বাজারের ব্যাগে করে ককটেল বোমা নিয়ে যাওয়ার সময় ধানমন্ডি থানা পুলিশের চেকপোস্টে তাকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্য মারমা বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে একটি বাজারের ব্যাগে করে ককটেল নিয়ে যাওয়ার সময় পুলিশ একজনকে আটক করে। তার বিষয়ে যাচাই-বাছাই চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’ 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin