ধর্মকে রাজনীতির পুঁজি হিসেবে ব্যবহার করা যাবে না : আজিজুল বারী হেলাল

ধর্মকে রাজনীতির পুঁজি হিসেবে ব্যবহার করা যাবে না : আজিজুল বারী হেলাল

খুলনা: ধর্মকে রাজনীতির পুঁজি হিসেবে ব্যবহার করা যাবে না। ধর্ম মানুষকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ করে এই শিক্ষা আমাদের নিতে হবে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে জাতীয়তাবাদী যুবদল দিঘলিয়া উপজেলার আয়োজনে সেনাটি শিব মন্দির মাঠে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এ কথা বলেন।

“যুব সমাজের অঙ্গীকার, ফেরাতে হবে ভোটের অধিকার” এই শ্লোগানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দিঘলিয়ায় উপজেলা ভিত্তিক এ সমাবেশের আয়োজন করা হয়।

এসময় তিনি আরও বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য বিএনপি আন্দোলন করেছে। গত ১৭ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। এবার মানুষ যেন নিজের পছন্দের নেতাকে ভোট দিতে পারে এজন্য প্রশাসন, নির্বাচন কমিশন ও জনগণকে একসাথে কাজ করতে হবে। আমরা চাই সব রাজনৈতিক দল জামায়াত, নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টি সবাই ঐক্যবদ্ধ হোক।

সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েত, বিশেষ বক্তা খুলনা জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন শরীফ ইকবাল হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামানসহ উপজেলা ও জেলা পর্যায়ের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত-ই-এলাহি স্পিকার এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন।

 

এমআরএম

 

 

 

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin