ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম: বাঁশখালী থানায় ২য় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সুমন জলদাসকে পটিয়ার ধলঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সুমন জলদাস (৪০) স্থানীয় মৃত সুকুমার জলদাসের ছেলে।

অপরদিকে রাঙ্গুনিয়া থানায় ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি সোনা মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। সোনা মিয়া (৪৮) লালানগর এলাকার মো.ইউসুফ মিয়ার ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, বাঁশখালীতে ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সুমন পটিয়ার ধলঘাট এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার আসামি সোনা মিয়া লালানগর ডিগ্রী কলেজ এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া নয়টার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআই/টিসি

Comments

0 total

Be the first to comment.

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025
চেম্বার নির্বাচনে আওয়ামী দোসর ও পরিবারতন্ত্র পুনর্বহাল চেষ্টার প্রতিবাদ Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চেম্বার নির্বাচনে আওয়ামী দোসর ও পরিবারতন্ত্র পুনর্বহাল চেষ্টার প্রতিবাদ

চট্টগ্রাম: চিটাগাং চেম্বারের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে ফ্যাসিবাদী পরিবারতন্ত্র পুনর্বহালের অপচে...

Sep 17, 2025

More from this User

View all posts by admin