ঢ্যাঁড়শ ভেজানো পানি কেন খাবেন

ঢ্যাঁড়শ ভেজানো পানি কেন খাবেন

ঢ্যাঁড়শ আমাদের দেশে ভাজি বা রান্না করেই বেশি খাওয়া হয়। এতে প্রচুর ভিটামিন পাওয়া যায়, যা আমাদের দেহের ভিটামিনের চাহিদা পূরণে সাহায্য করে। তবে শুধু ভাজি বা রান্না নয়, ঢ্যাঁড়শ পানিতে ভিজিয়ে সেই পানি পান করলে পাওয়া যায় নানা স্বাস্থ্য উপকার।

বর্তমানে স্বাস্থ্য সচেতনতার নতুন ট্রেন্ডে জায়গা করে নিয়েছে ঢ্যাঁড়শ ভেজানো পানি। এটি শরীরের জন্য খুবই উপকারী। সকালে ঢ্যাঁড়শ ভেজানো পানি একটি শক্তিশালী টনিকের মতো কাজ করে। এটি এক মাস খেলে নিজেই পার্থক্য বুঝতে পারবেন।

আসুন জেনে নেওয়া যাক ঢ্যাঁড়শ ভেজানো পানি খেলে শরীরে কী কী উপকার হয়-

১. হজমে সাহায্য করবেঢ্যাঁড়শের পানি হজমের জন্য বেশ উপকারী। ঢ্যাঁড়শে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। এছাড়া ঢ্যাঁড়শ অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে বদহজমের সমস্যা দূর করে।

২. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখেঢ্যাঁড়শ ভেজানো পানি ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী। ঢ্যাঁড়শে প্রচুর পলিফেনল এবং ফ্ল্যাভোনয়েড থাকে, যা রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে। ঢ্যাঁড়শের তরকারি না খেয়ে ডিটক্স ওয়াটার খেলেও তা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করবে। এছাড়া এটি নিয়িমিত খেলে খাবারের পর হুট করে রক্তচাপ বেড়ে যাওয়ার ঘটনা ঘটে না।

৩. ত্বকের যত্ন ঢ্যাঁড়শের পানিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রেস কমিয়ে ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে। এছাড়া নিয়মিত ঢ্যাঁড়শ ভেজানো পানি খেলে ত্বকের বলিরেখা দূর হয় ও ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়ঢ্যাঁড়শ ভেজানো পানি ভিটামিন-সি’র চমৎকার উৎস। ভিটামিন-সি একটি প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি-কাশি থেকে সুরক্ষা দেয়। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে এবং ক্ষত সারাতেও সাহায্য করে। এমনকি বিশেষ প্রজাতির ক্যানসার কোষের বৃদ্ধিও প্রতিরোধ করতে পারে।

৫. ওজন কমাতে ভূমিকা রাখেওজন কমানোর জন্যও ঢ্যাঁড়শের পানি খেতে পারেন। ঢ্যাঁড়শে ক্যালরির তুলনায় ফাইবারের পরিমাণ অনেক বেশি। যা ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। ফাইবার পাকস্থলীতে গিয়ে জেলি জাতীয় পদার্থে পরিণত হয়। যে কারণে অল্প ঢ্যাঁড়শের পানি খেলেও মনে হয় পেট ভরে গেছে। এতে করে ক্ষুধা কম লাগে বলে খাওয়াদাওয়াও নিয়ন্ত্রণে থাকে।

যেভাবে তৈরি করবেনএকটি ঢ্যাঁড়শ ভালোভাবে ধুয়ে দুই টুকরো করে সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পর দিন সকালে পানি ছেঁকে নিয়ে পান করুন। এই পানীয়তে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল শরীরের একাধিক রোগের ঝুঁকি কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন শরীরে দ্রুত শক্তি পেতে কোন ফল কখন খাবেনপ্যারাসিটামলে জ্বর না কমলে যা করবেন

এসএকেওয়াই/এএমপি/এএসএম

Comments

0 total

Be the first to comment.

সামুদ্রিক মাছ কেন খাবেন Jagonews | লাইফস্টাইল

সামুদ্রিক মাছ কেন খাবেন

আপনি কি দিনভর অবসাদ, ঘুমের অস্বস্তি কিংবা চুল ঝরে যাওয়ার সমস্যায় ভুগছেন? অল্প খেয়ে ওজন বাড়ছে? বা ত...

Sep 13, 2025

More from this User

View all posts by admin