ডিবি পুলিশ পরিচয়ে বিয়ে বাড়িতে ডাকাতি

ডিবি পুলিশ পরিচয়ে বিয়ে বাড়িতে ডাকাতি

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে একদল সশস্ত্র ডাকাত বিয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে। ঘটনাস্থলের অল্প দূরত্বে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকার মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতদের ফেলে যাওয়া একটি দেশে তৈরি এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বর আরিফুল ইসলাম ইসলামী ব্যাংক পিএলসিতে কর্মরত, আর বড় ভাই আলমগীর কাতার প্রবাসী। তারা জানান, আনোয়ারার জয়কালী বাজারের তাহিন কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে তারা রাত দেড়টার দিকে বাড়ি ফিরেন। কিছুক্ষণ পরই সাদা ও আকাশি রঙের পোশাক পরা ৮ জন ‘ডিবি পুলিশ’ পরিচয়ে অস্ত্র হাতে ঘরে ঢোকে। তারা নারী-পুরুষ সবাইকে অস্ত্রের মুখে কক্ষে আটকে রেখে আলমারি ও লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, দুই লাখ টাকা ও দুটি স্মার্টফোন লুট করে নেয়।  

তিনি আরও জানান, ঘটনার সময় পুলিশ আমাদের বাড়ির পাশে অবস্থান করছিল। ডাকাতদের সঙ্গে মুখোমুখি অবস্থায়ও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ডাকাতরা অস্ত্র তাক করলে পুলিশ পিছিয়ে যায়। পরে আমরা নিজেরাই প্রাইভেট কারে তাদের পিছু নিই, কিন্তু তারা শান্তিরহাট হয়ে পালিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত দলের কয়েকজন আগেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল। সাদা গেঞ্জি ও জিন্স পরা ওই ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে তাদের শনাক্ত করা সম্ভব হবে।  

কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো.জামাল উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে । এখনো মামলা হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  

এমআই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin