ডিবি রমনা বিভাগের ভারপ্রাপ্ত ডিসিকে বদলি

ডিবি রমনা বিভাগের ভারপ্রাপ্ত ডিসিকে বদলি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি, ভারপ্রাপ্ত ডিসি) ইলিয়াস কবিরকে ডিএমপি সদরদপ্তরের আইসিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা ইলিয়াস কবির আওয়ামী লীগ সরকারের আমলে তাকে পদোন্নতি বঞ্চিত করে রাখা হয়েছিল। একই ব্যাচের অনেক কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। গত ১১ মার্চ ডিবি রমনা বিভাগের ভারপ্রাপ্ত ডিসির দায়িত্ব দেওয়া হয়। যদিও ইলিয়াস কবির এখনও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদায় রয়েছেন। সম্প্রতি তার বেশকিছু কর্মকাণ্ড বিতর্কের জন্ম দেওয়ায় তাকে ডিবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin