দিল্লিতে হামলার ছক নিয়ে ভারতীয় পত্রিকার দাবি ঢাকার প্রত্যাখ্যান

দিল্লিতে হামলার ছক নিয়ে ভারতীয় পত্রিকার দাবি ঢাকার প্রত্যাখ্যান

পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছেন বলে দাবি করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। ভারতীয় গণমাধ্যমের এ তথ্য বিশ্বাস করার মতো কোনও কারণ নেই বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, ‘‘যা-ই কিছু ঘটুক না কেন মিডিয়া আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করবে। কিন্তু এটার কোনও কারণ নাই বিশ্বাস করার। কোনও সেন্সিবল লোক এটা বিশ্বাস করবে না।’’

জাতিসংঘে শেখ হাসিনার বিচারের বিষয়ে ব্রিটিশ আইনজীবীর চিঠি প্রসঙ্গে অপর প্রশ্নের জবাবে তিনি জানান, জাতিসংঘ কিছু জানায়নি।

এছাড়া চীন থেকে অস্ত্র কিনলে মার্কিন স্যাংশনের ঝুঁকির বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘আমরা কোনও দিকে ঝুকে পড়ছি না। আমরা সবার সঙ্গে ভারসম্য রেখে সম্পর্ক রেখেছি এবং রাখবো। আমি মনে করি না যে, আমাদের কোনও রকম স্যাংশন আসবে।’’  

উল্লেখ্য, সোমবার (১০ নভেম্বর) দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত আট জনের মৃত্যু ও আরও অনেক মানুষ আহত হওয়ার খবর দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বিস্ফোরণের পর পুরো ভারতে সতর্কতা জারি করা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin