দিল্লিতে পার্ক করা গাড়িতে বিস্ফোরণ, নিহত ৮

দিল্লিতে পার্ক করা গাড়িতে বিস্ফোরণ, নিহত ৮

ভারতে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা নাগাদ রাজধানী নয়াদিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় পার্ক করা একটি গাড়ি বিস্ফোরিত হয়ে ওই ঘটনা ঘটে।

বিস্ফোরণে আশেপাশের একাধিক গাড়িতে আগুন ধরে যায় এবং পার্শ্ববর্তী ভবনে জানালার কাচ ভেঙে পড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দিল্লি পুলিশ। এছাড়া, আরও অনেকে আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছে তদন্ত শুরু করেছেন।

বিস্ফোরণের পর দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় দমকলবাহিনী জানিয়েছে, সাতটি অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয় এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে।

দিল্লি দমকলবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, লালকেল্লা মেট্রো স্টেশনের এক নং গেটের পাশে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা ছিল অত্যন্ত বেশি।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের কারণে কয়েকটি গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। এরপর থেকেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে গেছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, আমি গুরুদুয়ারায় ছিলাম, হঠাৎ প্রবল শব্দ শুনতে পাই। কী ঘটেছে বুঝে উঠতে পারিনি, শব্দটা ছিল ভয়ংকর জোরালো। চারপাশের বেশ কিছু গাড়ি পুরোপুরি পুড়ে গেছে।

তথ্যসূত্র: দ্য হিন্দু, পিটিআই

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin