ডিসেম্বরের মধ্যে ফোরজি টাওয়ার ১ হাজার বাড়বে: বিশেষ সহকারী

ডিসেম্বরের মধ্যে ফোরজি টাওয়ার ১ হাজার বাড়বে: বিশেষ সহকারী

ডিসেম্বরের মধ্যে ফোরজি টাওয়ারের সংখ্যা ৫ হাজার ৭৬০-এ পৌঁছে যাবে বলে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শনিবার (২০ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, অনেকেই টেলিটক নিয়ে জানতে চেয়েছেন। আমরা দায়িত্ব নেওয়ার সময় সারাদেশে চার হাজারের কম ফোরজি সাইট বা টাওয়ার ছিল। বর্তমানে ফোরজি টাওয়ার ৪ হাজার ৭৬০, ডিসেম্বরের মধ্যে মোট ফোরজি টাওয়ারের সংখ্যা ৫ হাজার ৭৬০ পৌঁছে যাবে বলে আশা করছি।  

আমাদের দায়িত্ব পালনকালীন ১ হাজার ৭৬০ এর বেশি ফোরজি টাওয়ার রিয়েলাইজ (বাড়ছে) হচ্ছে। পাইপলাইনে মোট ২ হাজার ৪২০ টাওয়ারের প্রক্রিয়া চলমান আছে।  

এমআইএইচ/আরবি

Comments

0 total

Be the first to comment.

ভিভো ভি৬০ লাইট উন্মোচন Banglanews24 | তথ্যপ্রযুক্তি

ভিভো ভি৬০ লাইট উন্মোচন

ভ্রমণের পারফেক্ট সঙ্গী হিসেবে গ্রাহকদের জন্য ভিভো নিয়ে এসেছে ভি সিরিজের নতুন সংযোজন ভি৬০ লাইট। থার্ড...

Oct 06, 2025

More from this User

View all posts by admin