দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের ৫ গোল

দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের ৫ গোল

কার্লো আনচেলত্তির অধীনে দুঃসময় কাটিয়ে উঠছে ব্রাজিল। আরও একবার ছন্দময় রঙিন ফুটবল উপহার দিতে দেখা গেলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

দুর্দান্ত সব আক্রমণ, গোলের বৃষ্টি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাদেরই মাঠে ৫-০ গোলের বিশাল জয় তুলে নিলো ব্রাজিল। এস্তেভাও এবং রদ্রিগো করেন দুটি করে গোল।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দাপট দেখায় ‘মেন ইন ইয়েলো’। ১৩ মিনিটে ব্রুনো গুমারেসের থ্রো বল থেকে এস্তেভাও এগিয়ে দেন দলকে।

'নাম্বার টেন' পজিশনে দুর্দান্ত খেলেছেন রদ্রিগো, যিনি প্রথমার্ধেই (৪১ মিনিটে) গোলের দেখা পান। কাসিমিরোর অ্যাসিস্ট থেকে বক্সের মধ্যে ডান পায়ের শটে বল জালে জড়ান তিনি।

কোরিয়া চেষ্টা করলেও ব্রাজিলের প্রেসিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি। অল্প কিছু সময়ের জন্য তারা বলের দখল নিলেও, তা ছিল যখন ব্রাজিল কিছুটা শক্তি সঞ্চয়ের জন্য আক্রমণ কমিয়ে দেয়।

৪৭ মিনিটে এস্তেভাও পান নিজের দ্বিতীয় গোল, যা আসে কোরিয়ার রক্ষণভাগের বড় এক ভুল থেকে। ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।

৪৯ মিনিটে রদ্রিগোর দ্বিতীয় গোলটি ছিল এক নিখুঁত দলীয় প্রচেষ্টার ফল, কাসেমিরো ও ভিনিসিয়ুসের দারুণ সমন্বয়ে তৈরি হয় সুযোগ, যা নিখুঁতভাবে কাজে লাগান রদ্রিগো।

আর ম্যাচের শেষদিকে (৭৭ মিনিটে) ভিনিসিয়ুস জুনিয়র পান তার প্রাপ্য পুরস্কার। প্রায় ফাঁকা রাস্তায় দৌড়ে গোলমুখে পৌঁছে নির্ভুল ফিনিশ করেন তিনি, যখন কোরিয়া মরিয়া হয়ে সান্ত্বনাসূচক গোলের জন্য সব খেলোয়াড়কে সামনে তুলে দিয়েছিল।

শেষ পর্যন্ত ব্রাজিলের একতরফা প্রদর্শনীতেই থেমে যায় ম্যাচ। ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির দল।

এমএমআর/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin