দোহায় ইসরায়েলি হামলা, আলোচনায় কাতারের সামরিক সক্ষমতা

দোহায় ইসরায়েলি হামলা, আলোচনায় কাতারের সামরিক সক্ষমতা

কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার পর আলোচনায় এসেছে দেশটির সামরিক সক্ষমতা। আকাশসীমা পেরিয়ে এই হামলায় অংশ নেয় ইসরায়েলের ১২টি যুদ্ধবিমান। তেলআবিবের ক্ষেপনাস্ত্র হামলার পর কাতারের তরফ থেকে আসেনি পাল্টা পদক্ষেপ। তেল সমৃদ্ধ কাতার আর্থিকভাবে সক্ষম হলেও ইসরায়েলের হামলায় তাদের প্রতিরক্ষা দুর্বলতা ফুটে উঠেছে।

মূলত, মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ ধনী দেশগুলোর একটি কাতার। আরব বিশ্বে তাদের অবস্থান যথেষ্ট শক্তিশালী। গত মঙ্গলবার কাতারের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালায় ইসরায়েলের এক ডজন যুদ্ধবিমান। দোহার কূটনৈতিক এলাকায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হয় এই হামলা।

২০২৫ সালের গ্লোবাল পাওয়ার ইনডেক্সের তথ্যমতে, সামরিক শক্তিতে ১৪৫টি দেশের মধ্যে কাতারের অবস্থান ৭২তম। নৌ, স্থল ও আকাশ প্রতিরক্ষায় তাদের রয়েছে উন্নত যুদ্ধসরঞ্জাম। যদিও এই সূচকে আরও ঢের এগিয়ে তেলআবিব। সামরিক শক্তিতে ১৫তম অবস্থানে থাকা ইসরায়েল যেন আমলে নিচ্ছে না কাউকেই।

কাতারের আকাশসীমা রক্ষায় মোট ১২৫টি যুদ্ধবিমান রয়েছে। যার মধ্যে রাফায়েল ও জার্মান টাইফুনসহ রয়েছে ৩১টি ফাইটার জেট। এছাড়া বাহিনীর বহরে আছে ৪৬টি সামরিক হেলিকপ্টার আর ১২টি পরিববহন বিমান। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে আরও সামরিক বিমান ক্রয়ের দিকে ঝুঁকছে দেশটি।

মোট ৮৭ হাজারেরও বেশি সেনাসদস্য রয়েছে কাতারের সেনাবাহিনীতে। তাদের মধ্যে এক্টিভ সেনাসদস্য প্রায় ৬৮ হাজার। এছাড়া প্রায় ১শ’টির মতো ট্যাঙ্ক আর ৫ হাজারেরও বেশি সাঁজোয়া যান রয়েছে দেশটির সমরভান্ডারে।

যদিও নৌশক্তিতে একেবারেই পেছনের সারিতে কাতারের অবস্থান। দেশটির নৌবাহিনীতে রয়েছে মোট ১০৫টি নজরদারি জাহাজ ও ৪টি করভেট। এছাড়াও হেলফায়ার মিসাইল, ড্রোন ও স্বল্পপাল্লার বেশকিছু মিসাইল রয়েছে দেশটির সমরভান্ডারে। তবে নেই পারমানবিক অস্ত্র কিংবা ব্যালেস্টিক মিসাইল।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin