ড্র করে কাবরেরার আক্ষেপ, ভারতের ম্যাচে তিন পয়েন্টের আশা

ড্র করে কাবরেরার আক্ষেপ, ভারতের ম্যাচে তিন পয়েন্টের আশা

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র হয়েছে। পিছিয়ে থেকে ১০ জনের দলের বিপক্ষে এক পয়েন্ট ছিনিয়ে এনেছে বাংলাদেশ দল। তবে জিততে না পেরে হাভিয়ের কাবরেরার আক্ষেপ যাচ্ছে না।

আজ ম্যাচ শেষে বাংলাদেশের স্প্যানিশ কোচ বলেছেন, ‘যেমনটা আশা করা গিয়েছিল, খুবই টাইট একটা ম্যাচ হয়েছে। আমরা জানতাম শুরু থেকেই এটি খুব কঠিন হবে। বিশেষ করে প্রথম কয়েক মিনিট আমাদের মাঠের অবস্থা আর দর্শকদের আবহের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়েছিল। আমি মনে করি, দলটা আবারও দুর্দান্ত খেলেছে, দুই ম্যাচেই। স্বাভাবিকভাবে আমাদের মনে হচ্ছে আমরা আরও বেশি পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু এই উইন্ডো শেষ করেছি এক পয়েন্ট নিয়ে। তবে পয়েন্টের হিসাবের বাইরে গিয়ে বললে, ম্যাচটি ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

আজ বিরতির পর বাংলাদেশ আক্রমণে এগিয়ে ছিল। তবে এক গোলের বেশি আসেনি। এছাড়া তারিক কাজীর ফাউল প্রসঙ্গে কাবরেরা বলেছেন, ‘দ্বিতীয়ার্ধেও আমরা আক্রমণে গিয়েছি, চাপ তৈরি করেছি। আমার মনে হয়, আমরা জয়ের দাবিদার ছিলাম আজ। আমি এখনও ভিডিওটা দেখিনি, তবে তারিকের সঙ্গে কথা বলেছি, সে নিশ্চিত, বলটা আগে ছুঁয়েছিল। ঘটনাটা ৫০-৫০ হতে পারে। কিন্তু ওর বিশ্বাস, সে বলটাই আগে টাচ করেছিল। আমি কিছু বলতে পারছি না, কারণ ভিডিও দেখিনি। এটা দুর্ভাগ্য ছিল কি-না সে কথা ভাবার সময় নয়।’

বাংলাদেশ আগের চেয়ে ভালো ফুটবল খেলছে বলে কাবরেরা আবারও বললেন, ‘আমাদের দলের পরিচয়টা এখন স্পষ্ট। দলটা ক্রমাগত উন্নতি করছে, এবং এমন সময়েও আরও ভালো ফুটবল খেলছে যখন মনে হয়েছিল আগের ম্যাচের পারফরম্যান্স ছাড়িয়ে যাওয়া কঠিন হবে। কিন্তু এই ম্যাচের দ্বিতীয়ার্ধে আমরা কিছু মুহূর্তে সত্যিই খুব মানসম্পন্ন ফুটবল খেলেছি। তাই যেমনটা আমরা সবসময় বলি, আমাদের বিশ্বাস রাখতে হবে—কারণ এই আইডিয়া এগিয়ে যাওয়ার মতোই। আমরা সবাই একই লক্ষ্য ও চিন্তায় বিশ্বাসী।’

ভালো খেললেও জয় আসছে না। বাংলাদেশ মাত্র দুটি ম্যাচে ড্র করে বাছাই পর্ব থেকে প্রায় ছিটকে গেছে। এখন নিজেদের মাঠে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ। সেই ম্যাচে চোখ কাবরেরার, ‘আমরা জানি, আমরা ভালো খেলছি, ধারাবাহিকভাবে উন্নতি করছি, কিন্তু এখনও সেই কাঙ্ক্ষিত তিন পয়েন্টটা আসেনি। যে দিন আমরা তিন পয়েন্ট পাব, সে দিনই আমরা পরের ধাপে চলে যাব। আশা করছি, সেটি ভারতের বিপক্ষে পরের ম্যাচেই হবে।’

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে নারী ফুটবলারদের সঙ্গে দেখা করলেন তাবিথ আউয়াল BanglaTribune | খেলা

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে নারী ফুটবলারদের সঙ্গে দেখা করলেন তাবিথ আউয়াল

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প চলছে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের মাঠে। ফুটবলারদের সঙ্...

Oct 02, 2025
আশরাফুল আউট, বুলবুল ইন! BanglaTribune | খেলা

আশরাফুল আউট, বুলবুল ইন!

গত ৮ জুলাই ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটিতে জায়গা হয়েছিল মোহাম্মদ আশরাফুলের। সেই কমি...

Sep 12, 2025

More from this User

View all posts by admin