দুবাই পুলিশের সম্মাননা পেলেন ফটিকছড়ির আজিজ

দুবাই পুলিশের সম্মাননা পেলেন ফটিকছড়ির আজিজ

চট্টগ্রাম: প্রবাসে থেকেও সততা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের ফটিকছড়ির শাহনগর গ্রামের কৃতি সন্তান আজিজুদ্দীন তালুকদার (৩৬)। হারানো ব্যাগ মালিকদের কাছে ফিরিয়ে দিয়ে তিনি সম্মাননা পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশের কাছ থেকে।

পুলিশ জানায়, দুবাইয়ের নায়েফ গোল্ড সুক বাজারে কর্মরত আজিজ পেশাগত কাজের পাশাপাশি ভাড়ায় গাড়ি চালান। সোমবার রাতে তিনি এক ব্রিটিশ দম্পতিকে গাড়িতে করে আতানা হোটেলে পৌঁছে দেন।

ব্যাগটিতে ছিল পাসপোর্ট, ক্রেডিট কার্ড, একটি মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র। পরদিন নায়েফ থানার ফোনে আজিজ ব্যাগসহ সেখানে হাজির হন। কর্তব্যরত পুলিশ কর্মকর্তা মোহামেদ ইয়াকুবের উপস্থিতিতে তিনি ব্যাগটি মালিকদের হাতে তুলে দেন।

ব্যাগ ফেরত পাওয়ার পর ব্রিটিশ দম্পতি কৃতজ্ঞতা স্বরূপ নগদ অর্থ দিতে চাইলে আজিজ তা গ্রহণ করেননি। তিনি জানান, আমি কেবল দায়িত্ববোধ থেকেই কাজটি করেছি।

ব্যক্তিগত সততা ও নৈতিকতার স্বীকৃতিস্বরূপ দুবাই পুলিশ আজিজকে সম্মাননা সনদ ও উপহার প্রদান করেছে।  

প্রবাসের মাটিতে এমন সততার দৃষ্টান্ত স্থাপন করে ফটিকছড়ির এই যুবক শুধু নিজের নয়, দেশেরও সুনাম উজ্জ্বল করেছেন বলে মনে করেছেন এলাকাবাসী।

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin