দুবাইয়ে নকল হেভিওয়েট বিয়ে, ঢোকার টিকিট ২০০ দিরহাম

দুবাইয়ে নকল হেভিওয়েট বিয়ে, ঢোকার টিকিট ২০০ দিরহাম

আসলেই যদি মুকেশ আম্বানিদের মতো ধনকুবের পরিবারের সঙ্গে আপনার আত্মীয়তা না থাকে, তবে ভারতের কোটি টাকার বিলাসবহুল বিয়েতে নিমন্ত্রণ পাওয়া প্রায় অসম্ভব। বলিউড তারকা থেকে শুরু করে বিশ্বসেরা গায়িকা—সবাই হাজির থাকেন সেইসব বিয়ের আসরে। তবে এবার সেই স্বপ্নের অভিজ্ঞতা মিলবে সাধারণ দর্শকের জন্যও, যদিও বিয়ে হবে শুধু মঞ্চে, নেই কোনো আসল কনে বা বর।

আসছে ‘দুলহা দুলহান ড্রামা – এ গ্র্যান্ড মিউজিক্যাল ওয়েডিং এক্সপেরিয়েন্স’। ১০ ও ১১ অক্টোবর দুবাই ফেস্টিভ্যাল সিটি ইন্টারকন্টিনেন্টালে হবে এই দুই দিনের আয়োজন। একে বলা হচ্ছে নকল বিয়ের আসর, তবে জমকালো আয়োজন আর গ্ল্যামারে তা ছাড়িয়ে যাবে বাস্তব বিয়েকেও। খবর গালফ নিউজ’র।

এই আয়োজনের মূল আকর্ষণ বলিউড তারকা তামান্না ভাটিয়া ও জ্যাকুলিন ফার্নান্দেজ। সঙ্গে থাকছেন জনপ্রিয় গায়ক আদনান সামি। আরও থাকবেন গ্ল্যামার কুইন সোফি চৌধুরী, পপ তারকা রোমিও, পার্টি মুড জমাতে ডিজে গণেশ ও ডিজে শ্যাডো।

শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে যারা আলোচনার কেন্দ্রবিন্দু, সেই অররি (Orry) এবং সাহসী ফ্যাশন আইকন ঊর্ফি জাভেদ থাকবেন এই ভুয়া বিয়ের অতিথি তালিকায়। তারা এরইমধ্যে ভক্তদের কৌতূহল বাড়িয়ে তুলেছেন রহস্যময় এই ‘শাদি’কে ঘিরে।

আয়োজকেরা জানাচ্ছেন, এখানে থাকছে বিয়ের সব রীতি। মেহেদি, হলুদ, সঙ্গীত ও রিসেপশন—সবই থাকবে জমকালো নৃত্য, গ্ল্যামারাস পোশাক আর আলো ঝলমলে মঞ্চসজ্জার মাধ্যমে। প্রতিটি ধাপ থাকবে নিখুঁতভাবে কোরিওগ্রাফ করা। ফলে দর্শকদের জন্য অপেক্ষা করছে নিরবচ্ছিন্ন বিনোদন।

আয়োজন সঞ্চালনা করবেন বলিউড অভিনেতা অপরশক্তি খুরানা এবং জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তন্না। তাদের প্রাণবন্ত কথোপকথন ও বলিউডীয় নাটকীয়তা যোগ করবে বাড়তি মাত্রা।

বিলাসী আয়োজনের জন্য বিশ্বজুড়ে খ্যাত দুবাই। তাই ভারতের প্রথম বিলাসবহুল বিয়ে-ভিত্তিক মিউজিক্যাল কনসার্টের জন্য দুবাইকেই বেছে নিয়েছেন আয়োজকরা। তাদের দাবি, এটি ভারতীয় সংস্কৃতিকে বৈশ্বিক মঞ্চে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রচেষ্টা।

এই অভিনব বিয়েতে যোগ দিতে চাইলে দরকার নেই কনে-বরকে চেনার। শুধু কিনতে হবে একটি টিকিট। সবচেয়ে কম দাম মাত্র ২০০ দিরহাম।

/এমএমএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin