বাগেরহাটের চিতলমারীতে পুকুরের পানিতে ডুবে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে পুকুরে গোসল করতে নামে ঢাকা থেকে দাদা বাড়িতে বেড়াতে আসা নাতি শিশু নূর কাদের মোল্লা। সেখান থেকে নাতি যখন উঠতে পারছিল না তখন দাদা শাহাজাহান মোল্লা ওঠাতে গেলে তিনিও পানিতে ডুবে মারা যান।
পরে স্থানীয় বাসিন্দারা দাদা ও নাতিকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- চিতলমারী থানার উত্তর শিবপুর গ্রামের নূর জামানের ছেলে নূর কাদের মোল্লা (৯) ও তার দাদা শাহজাহান মোল্লা (৮০)।
চিতলমারী থানার এসআই ফয়সাল বলেন, স্থানীয়রা দুই জনের লাশ উদ্ধার করেছে।পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।