দুদকে পরিচালক হিসেবে ২ এসপির বদলির আদেশ বাতিল

দুদকে পরিচালক হিসেবে ২ এসপির বদলির আদেশ বাতিল

২৪ ঘণ্টার ব্যবধানে দুদকে প্রেষণে বদলি করা দুই পুলিশ সুপারের (এসপি) বদলি আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিনের সই করা এক প্রজ্ঞাপনে মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপন বাতিলের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং মো. জাহিদুর রহমানকে দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে প্রেষণে বদলির আদেশটি বাতিল করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়। তবে কী কারণে বদলির আদেশ জারির ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করা হলো সেটি জানা যায়নি।

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin