দুদকের মামলায় বদির বিরুদ্ধে আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ

দুদকের মামলায় বদির বিরুদ্ধে আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ

চট্টগ্রাম: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি’র বিরুদ্ধে আরও ২ জনসহ মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।  

বুধবার (৮ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমানের আদালতে এই সাক্ষ্যগ্রহণ ও জেরা হয়।

এর আগে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর বিভাগীয় স্পেশাল দায়রা জজ আদালতের তৎকালীন ভারপ্রাপ্ত বিচারক মো.ইসমাইল হোসেন অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন।

সাক্ষীরা হলেন- ইসলাম ব্যাংক লিমিটেডের তৎকালীন টেকনাফ শাখার সাবেক সিনিয়র অফিসার রেজাউল করিম ও সহকারী অফিসার তানভীর আলম।  

দুদকের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রনি বাংলানিউজকে বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলায় আবদুর রহমান বদির বিরুদ্ধে আরও ২ জনসহ মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আবদুর রহমান বদি কেরানীগঞ্জ কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। আসামিপক্ষ ২ জন সাক্ষীর জেরা শেষ করেছেন। আগামী ১০ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার তথ্য গোপন এবং ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে আবদুর রহমান বদির বিরুদ্ধে মামলা করে দুদক। পরের বছর তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। পরে বদি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে এলে মামলাটির কার্যক্রম স্থগিত থাকে। এই আদেশের বিরুদ্ধে আপিল করলে দীর্ঘদিন পর ২০১৭ সালে মামলাটি সচল হয়।

এমআই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin