দুই কোটি টাকার সোনার বারসহ যশোরে একজন আটক  

দুই কোটি টাকার সোনার বারসহ যশোরে একজন আটক  

যশোর: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা প্রায় দুই কোটি টাকা মূল্যের নয়টি সোনার বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে একজনকে আটক করেছেন।

বুধবার (০৮ অক্টোবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তে অভিযান চালায় বিজিবি ক্যাম্পের টহল দল।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, বিজিবি সদস্যরা পুটখালী উত্তরপাড়ায় অভিযান চালান। এসময় মনিরুজ্জামানকে সোনার বারসহ হাতেনাতে আটক হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার সোনার বারের মূল্য এক কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। জব্দ  সোনা যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin