দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিইউজের সমাবেশ

দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিইউজের সমাবেশ

চট্টগ্রাম: এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ ও ক্যামেরাপারসন পারভেজ রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) নগরের চেরাগি পাহাড় মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন সিইউজের সাধারণ সম্পাদক সবুর শুভ।

সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী অবিলম্বে দুই সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সিইউজে সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, আমার দুই সাংবাদিক সহকর্মীর ওপর কারা হামলা করেছে তা আমরা জানি।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি শহীদ উল আলম, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, নাজিমুদ্দিন শ্যামল, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক যীশু রায় চৌধুরী, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুনা আনসারি, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব প্রমুখ।

উপস্থিত ছিলেন সিইউজের সাবেক সভাপতি তপন চক্রবর্তী, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি খোরশেদুল আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সিনিয়র সহ-সভাপতি স ম ইব্রাহিম, সাবেক সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, ডেইলি স্টারের ব্যুরো চিফ শিমুল নজরুল, আমাদের সময়ের ব্যুরো চিফ হামিদ উল্লাহ, ইনডিপেডেন্ট টিভির ব্যুরো চিফ আলমগীর সবুজ, সিইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সারওয়ার, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, সিইউজের টিভি ইউনিট প্রধান তৌহিদুল আলম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, প্রচার সম্পাদক খোরশেদুল আলম শামীম, নাগরিক টিভির ব্যুরো প্রধান একে আজাদ, সিইউজের প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আইয়ুব আলী প্রমুখ।

গত রোববার (৫ অক্টোবর) জঙ্গল সলিমপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলার শিকার হন এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ ও ক্যামেরাপারসন পারভেজ রহমান। এ সময় সন্ত্রাসীরা সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে এবং আইডি কার্ড ছিনিয়ে নেয়।

এআর/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin