দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলায় সিইউজের নিন্দা, জড়িতদের শাস্তি দাবি

দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলায় সিইউজের নিন্দা, জড়িতদের শাস্তি দাবি

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় চিহ্নিত দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে নিহত হওয়ার ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপারসন পারভেজ রহমান। এই হামলার ঘটনায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

রোববার (৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক সবুর শুভ অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়ে বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু ঘৃণ্যই নয়, ন্যাক্কারজনক ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।

এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে সিইউজে নেতারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

সিইউজে নেতারা আরও বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে জনগণকে তথ্য জানানো এবং পরিচ্ছন্ন সমাজ গঠনে মাঠে ময়দানে কাজ করেন। তাদের উপর হামলা সভ্য সমাজে কল্পনাও করা যায়না। আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি করছি। নেতৃবৃন্দ আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, দুই সাংবাদিকের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় চট্টগ্রামের সাংবাদিক সমাজকে সাথে নিয়ে সিইউজে কঠোর কর্মসূচী বাস্তবায়নের দিকে অগ্রসর হবে।  

এদিকে পৃথক বিবৃতিতে চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক সহ বিভিন্ন সংগঠন সীতাকুণ্ডে সাংবাদিকদের ওপর হামলা ঘটনায় নিন্দা ও জড়িতদের শাস্তি দাবি করেছেন।

প্রসঙ্গত, সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় ইয়াছিন ও রোকন-গফুর এর নেতৃত্বাধীন দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় রোববার সকালে সংবাদ সংগ্রহ করতে যান এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপারসন মো. পারভেজ রহমান। রোববার সকালে ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গে ৫০-৬০ জন লোক তাদের ওপর হামলা করে। এসময় সন্ত্রাসীরা দেশিয় অস্ত্র, গাছের টুকরো ও পাথর দিয়ে সাংবাদিকদের মাথায়, মুখে ও পিঠে আঘাত করে। রক্তাক্ত হয় দুই সাংবাদিক। এসময় তাদের মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যায় সন্ত্রাসীরা। ক্যামেরা ভাংচুর করার পর তা আবার রেখে দেয় তারা। পরে সাংবাদিকদের জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা। গুরুতর আহত জিয়াদ এখন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ও পারভেজ রহমান ক্যাজুয়েলেটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin